নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যও কাজ করতে হবে— এমন আহ্বান জানিয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের আওতায় গঠিত ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারের বিভিন্ন দফতরের সেবা প্রাপ্তিতে যুবরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের সচেতন ও দক্ষ হয়ে সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।
সভায় ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাতের সভাপতিত্বে এবং সদস্য মেমোরি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক হিল্টন চাকমা।
এসময় উপস্থিত থেকে যুবদের অগ্রাধিকার, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান।
ইয়ুথ গ্রুপের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা এবং ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরা।
সভায় আরো বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সোহেল রানা।
সভায় ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশ নিয়ে স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্ব বিকাশ, সেবামূলক উদ্যোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত