খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় জোড়া ব্রিজ এলাকায় এ কার্যক্রম আয়োজন করা হয়।
স্থানীয় জনগণের চাহিদার প্রেক্ষিতে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে প্রায় ২৪০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে আনন্দিত হয়। দীঘিনালা জোনের কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা দীঘিনালা জোনকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের কার্যক্রম জনগণের ভোগান্তি অনেকাংশে লাঘব করছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত