ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ-এর দীঘিনালা উপজেলা শাখা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে শনিবার (১৫ মার্চ) দীঘিনালা উপজেলার প্রত্যন্ত ত্রিপুরা এলাকায় একটি সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরী এবং অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রামের কার্বারী গনি রঞ্জন ত্রিপুরা। অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণু কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তর্পণ নারায়ণ ত্রিপুরা, টিএসএফ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মনিটরিং সেলের দীঘিনালা উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক অগ্রেন জয় ত্রিপুরা, টিএসএফ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিশ্ব ত্রিপুরা এবং দীঘিনালা উপজেলা শাখা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
সভায় মূলত ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ, সুপেয় পানির সংরক্ষণ এবং এলাকার বাসিন্দাদের প্রধান চাহিদা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্বারোপ করা হয়।
সঞ্চালনা করেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোশী ত্রিপুরা।
এই উদ্যোগ এলাকার শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনের মান উন্নত করতে বিশেষ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত