খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুদ ও নির্ধারিত গুদামের বাইরে সার সংরক্ষণের অভিযোগে ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজার সাজ্জাদ হোসেন (২৭)কে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দীঘিনালা উপজেলার ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ফারিয়া সুলতানা। এ সময় দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সরকারি বরাদ্দের সার যথাযথভাবে সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, কৃষকদের জন্য বরাদ্দ করা সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত