দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল এবং মীর হেলালকে প্রতিমন্ত্রী পদ থেকে প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে “ খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজ” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দীপেন দেওয়ানের অবদান গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। তাঁকে পুনরায় মন্ত্রী পদে পুনর্বহালের দাবি জানিয়ে বক্তারা বলেন, এ সিদ্ধান্ত এ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা।

এসময় বক্তারা মীর হেলালকে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান।
সাংবাদিক চাইথোয়াই মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রজ্ঞা জ্যৈতি চাকমা, চৌধুরী বেলাল, মং মারমা, অষিমা নন্দ ভিক্ষু, নব কুমার চাকমা, পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত