এম আমির হোসাইন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে স্থানীয় সংবাদকর্মী সুমন মৃধা’র বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। এব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের আমির হোসেন মৃধার ছেলে সাংবাদিক সুমন মৃধা ‘দৈনিক স্বদেশ প্রতিদিন’ পত্রিকায় উপজেলা প্রতিনিধি।
জিডিসূত্রে জানা যায়, ফেসবুকে শামীমা আক্তার নীলিমা নামের আইডি থেকে সুমন ও তার পিতাকে নিয়ে মানহানিকর বিভিন্ন পোস্ট করে অপপ্রচার চালানো হচ্ছে। এব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন সাংবাদিক সুমন মৃধা।
দুমকি থানা অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ বলেন, আমাদের আইটি বিভাগে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখবো।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত