রাঙামাটির লংগদুর দুর্গম পাহাড়ি এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করেন।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) লংগদু জোনের আওতাধীন বামে লংগদু আর্মি ক্যাম্পের নিকটবর্তী ওই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জোন কমান্ডার।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
পরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত