পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোণার দুর্গাপুরে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে দুর্গাপুর সাংবাদিক ফোরাম। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের পাশাপাশি তাদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় দুর্গাপুর পৌরসভার খরস মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের উপদেষ্টা এস. এম. ওয়াদুদ, সভাপতি ওয়ালি হাসান কলি, সাধারণ সম্পাদক তোফায়েল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নুর আলম খান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খান, খরস মাদ্রাসার মোহতামিম, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।
একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা গাছ লাগিয়ে সেগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করেন।
দুর্গাপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত