মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ আসছে ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ধামইরহাট উপজেলার ৬৯টি গির্জা ও চার্চ -এ ত্রাণের উপ বরাদ্দের চালের ডিও বিতরণ করা হয়েছে।
১৯ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডিও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, জগদল (সাতানা) চার্চ অফ গড এর সভাপতি বিশ্বনাথ টুড এবং অন্যান্য গির্জা ও চার্চের সভাপতিগন।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান গির্জা ও চার্চের সভাপতি গনের উদ্দেশ্যে বলেন, "প্রধান উপদেষ্টার উপহার এই অনুদান সুষ্ঠুভাবে ব্যয় করবেন। এবং তিনি গির্জা পালনে যেকোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত