নওগাঁ শহরের খলিসাকুড়ি মোড় এলাকায় নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার বদলগাছী উপজেলার কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী শামসুননাহার বিলকিস বানু (৫০)।
প্রত্যক্ষদর্শী ও নওগাঁ সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আফাজ উদ্দিন তাঁর স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটো রাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করে মৃতদেহ নওগাঁ সদর থানায় নিয়ে এসেছে। এখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা আসলে ময়নাতদন্ত মৃতদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত