নওগাঁর মান্দায় সাংবাদিক রায়হান আলীর পরিবারের ওপর হামলার ঘটনায় ১নং অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে সাদ্দামকে আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম হোসেন (৩০) উপজেলার দক্ষিণ পরানপুর গ্রামের মৃত আতউর রহমানের ছেলে।
এঘটনায় এশিয়ান টেলিভিশনের নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি সাংবাদিক রায়হান আলী ১০ জনকে অভিযুক্ত করে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। উপজেলার ৩নং পরানপুর ইউপির দক্ষিন পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাবেক ইউপি সদস্য সোলাইমান আলী (৬০) তার স্ত্রী তকিমা বেগম (৫৫), বড় ছেলে হুমায়ন (৩৮) নাতনী হুমাইরা (১৫)
অভিযোগ সুত্রে জানাযায়, জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ৬নং অভিযুক্ত দেলোয়ারের হুকুমে গত বুধবার (৯ আগষ্ট) দুপুরে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায় । ঘটনায় সাংবাদিক রায়হান আলীর বাবা-মা,ভাই ও ভাতিজি ধারালো অস্ত্রের কুপে গুরুত্বর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, মারপিটের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে ১নং অভিযুক্ত আনোয়ার হোসেন (সাদ্দাম) কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত