নাহিদ হাসান নওগাঁঃ ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে নওগাঁ জেলার বিজ্ঞ বিচারকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ রোকনুজ্জামান। এছাড়া জেলার বিভিন্ন আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ ও ব্র্যাক প্যানেল ল’ ইয়ারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের লিগ্যাল প্রটেকশন ম্যানেজার এ.বি.এম. জাহিদুল হাসান। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ব্র্যাক রাজশাহী জোনের জোনাল ম্যানেজার মোঃ আকছেদ আলী। তিনি নওগাঁ জেলার সেলপ কর্মসূচির ২০২৫ সালের অর্জন ও চলমান কার্যক্রম তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক নওগাঁ জেলার জেলা ব্যবস্থাপক মোসাঃ বিউটি আকতার, ডেপুটি ম্যানেজার মোঃ আক্কাস আলী, অফিসার সেলপ মোঃ আমিনুল হক, এবং সি.ও জুঁই খাতুন।
সভায় আইনি সহায়তা কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত