শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলার নকলা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আমেনা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আমেনা একই এলাকার আজমল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে নিজ বাড়ির পাশের দোকানে যায় শিশু আমেনা খাতুন।
সেখান থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় আমেনা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত