নড়াইলের মিথিল যশোরের গদখালী মঠবাড়িয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে যশোর- বেনাপোল মহাসড়কের গদখালী কালী মন্দির সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মাসরুর বীন মোর্শেদ মিথিল ঘটনাস্থলে প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাভার্ডভ্যানটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এর ফলে, মোটর সাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর এক যাত্রী আহত হয়ে হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।
মিথিল সাংবাদিক হাফিজুর নিলুর বান্ধবী মধুমিতা ও নড়াইল জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল'র একমাত্র পুত্র। মিথিলের মৃত্যুর ঘটনায় নড়াইলে শোকের নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত