নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের নলদীরচর এলাকায় চন্দ্রা কুঞ্জতে কবি বিপুল বিশ্বাসসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। নড়াইল কবিতা আসরের উদ্যোগে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোবরা মিত্র মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের জেষ্ঠ্য প্রভাষক রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল হোসেন।
নড়াইল কবিতা আসরের প্রচার সম্পাদক এসকে সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চিত্রশিল্পী বলদেব অধিকারী, সহকারী অধ্যাপক ধ্রুব দাম, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, নড়াইল পৌরসভার সাবেক কমিশনার কল্যাণ মুখার্জি, প্রধান শিক্ষক ও নড়াইল কবিতা আসরের সম্পাদক আহাদ আলী মোল্যা, প্রধান শিক্ষক কিশোর গোস্বামী, চিত্রশিল্পী সুকুমার বাগচীসহ অনেকে।
এদিকে, ২০২৪ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১৩জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রেখে ভবিষ্যতেও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। দেশের কল্যাণে কাজ করতে চান তারা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত