নড়াইলে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন এর দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
২ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে নড়াইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এ কর্মসূচি শুরু হয়।
এ সময় বক্তব্য প্রদান করেন, নড়াইল সদর পরিবার পরিকল্পনা পরিদর্শক এম এ আল মামুন, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পরিদর্শিকা রেক্সোনা খাতুন,পরিবার কল্যাণ সহকারী শ্রীমতি রানী দাস প্রমুখ।

বক্তারা জানান,একদফা একদাবী প্রস্তাবিত পরিবার পরিকল্পনা অধিদপ্তর ( নন ক্যাডার কর্মচারী) নিয়োগ বিধিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় নড়াইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠকর্মী আমাদের এ অবস্থান কর্মসূচি।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ২- ১১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। পরবর্তী তে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসুচী চলবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত