এম আমির হোসাইন, পটুয়াখালীঃ নবম পে-স্কেলের বাস্তবায়নে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি,অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অব্যাহত রেখেছেন।
আজ মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে সকাল ৯টা থেকে দু'ঘন্টাব্যাপী তাদের এ অব্যাহত কর্মসূচিতে প্রফেসর ড. বদিউজ্জামান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মো: মনিরুজ্জামান, সেকশন অফিসার সুরাইয়া বিউটি, কর্মচারী মোশারেফ হোসেন, আবু মুছা, কালাম শরীফ, মোঃ আল আমিন বক্তব্য রাখেন।
গত ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান তারা। দাবী মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল পবিপ্রবি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত