এস এম অলিউল্লাহ,নবীনগরঃ দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ কৃষক দলের দলীয় কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। ১৬ই সেপ্টেম্বর সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে নবীনগর সরকারি পাইলট উচ্চ খেলার মাঠ সংলগ্ন এই অফিসটি উদ্বোধন করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ।
নবীনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জরু'র সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন,নবীনগর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।
এ সময় দলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির কল্যাণে নবীনগর উপজেলা কৃষকদলকে আরো সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত