নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার রহমানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার মালঞ্চি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ সেকেন্দার রহমান ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রগুলো আরও জানায়, রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরসহ দমন-পীড়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সংঘটিত দমনমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত