শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) সকাল ৮টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী পৌরসভা জামায়াতের আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।
বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন এবং উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী।
বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত