শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্ক শহরের যে কয় জন বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদ।যিনি নিউইয়র্কে জালালাবাদ তথা সিলেটিদের প্রিয় কামাল ভাই।
যদিও আমার সাথে কামাল ভাইয়ের সাথে দেখা হয়নি বা আর কোনো দিন দেখা হবে না।আমি এসেছিলাম ২০২০ইং সালের মার্চ মাসে অর্থাৎ করোনাকালে আমিরাত এয়ার লাইন্সের সর্বশেষ ফ্লাইটে।
এসেই করোনার জন্য ঘর বন্দী।আর তিনি মৃত্যুবরণ করেন ৫ই এপ্রিল ২০২০ইং সালে।সংবাদটি জানতে পারি ফেসবুক মাধ্যমে। আর আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম হুবহু শোক সংবাদ আমাদের প্রবাসের অত্যন্ত সুপরিচিত আপনজন বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি , জালালাবাদ এসেসিয়েশনের সাবেক সভাপতি জনাব কামাল আহমদ ভাই আজ রাত নিউইয়র্ক টাইম আনুমানিক ৪:৩০ মিনিটের সময় ইন্তেকাল করছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাচ্ছি সমবেদনা।শেখ শফিকুর রহমান নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
মরহুম কামাল আহমেদ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ১লা জানুয়ারি ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন।এবং পরিবারের সাথে ১৯৭৭ সালে আমেরিকায় চলে আসেন।কর্মজীবনে ম্যানহাটন জাতিসংঘ প্লাজার মিলেনিয়াম হিল্টন হোটেল সহ মৃত্যুর আগ পর্যন্ত প্রখ্যাত এর্টনী এইচ ব্রুস ফিশারের অফিস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ কামাল আহমেদ বিয়ানীবাজার সমিতির তিন বারের সভাপতি দুই মেয়াদ করে জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।যা তাকে বাংলাদেশী মানুষের কাছে নিয়ে গেছে।
বাংলাদেশী কমিউনিটি নেতা হিসেবে যে কোনো ধরনের সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা পালন করতে চেস্টা করতেন সবসময়।তার অকাল মৃত্যুতে বাংলাদেশ তথা আমরা সিলেট বিভাগের মানুষের মধ্যে নিজেদের নেতৃত্বের শুন্যতা প্রকট ভাবে অনুভূত হচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখে না।
নিউইয়র্কের সকলের কাছে স্মরণীয় এবং বরণীয় এই ব্যক্তিত্ব সম্পন্ন বড় মাপের একজন কমিউনিটি নেতার অনুভব অনুভূত হবে যা অপুরন থেকে যাবে আমাদের কাছে।
তার এই মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহ তায়ালার কাছে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত