শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন কানাডার সাবেক সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লায়েকুল হক চৌধুরীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার।
গত ১৯শে আগস্ট বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজারে হাসান চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি নুরে আলম জিকুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টোর বিশিষ্ট কবি ও সাহিত্যিক খন্দকার হামিদ আজিজ,সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি মারুফ চৌধুরী,কমিউনিটি নেতা আব্দুল মওদুদ চৌধুরী তারেক,বিশিষ্ট ক্রিকেটার যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জাওয়াদ চৌধুরী মুবিন,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মন্জুর চৌধুরী জগলুল,কমিউনিটি নেতা মিয়া মোহাম্মদ আলতাফ,আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু,এডভোকেট সৈয়দ জুনেল,খন্দকার বাকী,সৈয়দ গৌছুল হোসেন,এন ইসলাম মামুন,জুয়েল খান প্রমুখ।
নিউইয়র্কে বসবাসরত প্রবাসী মৌলভীবাজার জেলাসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন নিউইয়র্কস্থ মৌলভীবাজার জেলাবাসী। সবশেষে আগত অতিথির সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত