আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭ ) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা –ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন আগে, রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম।
এরপর থেকে তার কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডাইরি করেন।
দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচাদুর্গন্দ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি করে। পরে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দ্যোশে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত