নাহিদ হাসান নওগাঁ: নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নের ৫, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২১ জুলাই সোমবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা,সাপাহার) দলীয় মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি বলেন, "বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি। দলকে সুসংগঠিত করতে সারাদেশে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে। জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং আগামীর আন্দোলনে দল আরও শক্তিশালী হবে।"
কর্মসূচিতে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উৎসবমুখর পরিবেশে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতেই এই সদস্য সংগ্রহ কার্যক্রম চালু রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত