নাহিদ হাসান,নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী মানবকল্যান ছাত্র সমাজের শিক্ষার্থীরা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদারের
দূর্নীতির বিচার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সারাদেশের চার দফা দাবী বাস্তবায়নের জন্য বিক্ষোভ মিছিল করে। গত ১৫ই আগষ্ট সকাল ১১ টায় উপজেলা গেটে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় বেশ কিছু শিক্ষার্থীদের হাতে প্লেকার্ড লেখা দেখা যায়। সেখানে সুস্পষ্টভাবে লেখা ছিলো ভূমিদস্যুদের ঠিকানা সাধন বাবুর আস্তানা।
এদিকে বিক্ষোভ মিছিলের স্লোগানেও শোনা যায় সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী প্রতিবাদী স্লোগান। এ সময় শিক্ষার্থীরা তাদের দূরত্ব খুঁজে বের করে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দাবি করেন।
সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এবং নওগাঁ জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছিলেন। নানান সময়েই বিভিন্ন জাতীয় পত্রিকা ও বেসরকারি টেলিভিশন গুলোতেও তার বিরুদ্ধে উঠে আসে দূর্নীতি ও সিন্ডিকেটের কর্ণধার হিসেবে সংবাদ।

দৈনিক দেশতথ্য নামক একটি অনলাইন পত্রিকায় ২০২৩ সালের ২১ এ জুন সাধন চন্দ্রকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পায়। সেখানে শিরোনামি ছিলো সাধন চন্দ্র মজুমদার দূর্নীতি করে কোটিপতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উঠে আসে ১৫ বছরের ব্যবধানে নওগাঁ-১ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বার্ষিক আয় বেড়েছে ১৫৭ গুণের বেশি। তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৯ কোটি ৫ লাখ ১২ হাজার ৬৯ টাকা। যা ২০০৮ সালের তুলনায় ৮৬ গুণের বেশি।
এতোদিন অনেকে নির্যাতনের ভয়ে মুখ না খুললেও বর্তমান প্রকাশ পেতে শুরু করেছে দখল, টেন্ডার,ম্যানেজ, জমি বেচাকেনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সাবেক খাদ্যমন্ত্রীর ভাই মনা মজুমদারের বিরুদ্ধে।

গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদার মনাকে। তবে তারা দেশেই গা ঢাকা দিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত