মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-সুরক্ষিত নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে বিভিন্ন শ্রেনী পেশার কর্মজীবীদের নিয়ে মতবিনিময় সভা করেছে নাভারণ(যশোর) হাইওয়ে থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়নের পুলিশ সুপার( এডিশনাল ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সার্কেলের সিনিয়র এএসপি জনাব নাসিম খান পিপিএম এবং অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-সহিদ আলী। সভায় সভাপতিত্ব করেন নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) রোকনুজ্জামান।
শনিবার(২৫ জানুয়ারী) নাভারণ হাইওয়ে থানাধীন যশোর -বেনাপোল মহাসড়কে ফুলের রাজ্য খ্যাত গদখালী বাজার বাস্ট্যান্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মাদ জাকারিয়া চালকদের উদ্দেশ্যে বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানো বা হাইড্রোলিক হর্ন না বাজানো এবং মহাসড়কের উপর অবৈধভাবে তিন চাকার গাড়ি চলাচল না করার নিষেধাজ্ঞা তুলে ধরেন।

মহাসড়কে থ্রি হুইলার জাতীয় গাড়ি চললে কি কি অসুবিধা হয় তিনি বিস্তারিত আলোচনা করেন এবং এ বিষয়ে কঠোর নিদের্শনা প্রদান করেন। তিনি আরও বলেন,যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন ঝিকরগাছা বাজার, গদখালী বাজার,নাভারন বাজার ও বেনাপোল স্থলবন্দরের মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান পাট সরিয়ে নেওয়ার জন্য কঠোর ভাবে নির্দেশনা দেন।
মতবিনিময় সভা শেষে নাভারণ হাইওয়ে থানা পরিদর্শন করেন প্রধান অতিথি মোহাম্মাদ জাকারিয়া।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত