মজিবুর রহমান, নেত্রকোণা : নেত্রকোণায় ময়মনসিংহ - নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়ায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারী নিহত হন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান হয়।
পরে হাসপাতালে নেয়ার পথে অন্য আহত আরো ২ জন মারা যান।
দুর্ঘটনার পর সড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত