মজিবুর রহমানঃ নেত্রকোণায় প্রয়াত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী'র ৪৮তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা বিএনপি উদ্যোগে রোববার (১৮ নভেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট মো.মাহফুজুল হক।
জেলা বিএনপি নেতা তাজিজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী,জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান,জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার, মনিরুজ্জামান দুদু, ইনচান উদ্দিন, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম,
কৃষকদলে সাধারণ সম্পাদক এডভোকেট বাবলু, জেলা যুবদল নেতা সাহাবুদ্দিন, সেচ্ছাসেবক দলনেতা সবুজ প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে দেশে দেশপ্রেমিক হাজার হাজার নেতাকর্মী তৈরীর হয়েছে।
তিনি আমৃত্যু জনমানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। বিএনপির ধানের শীষ প্রতীকটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দিয়ে ছিলেন। তাঁর জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানান তারা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত