মজিবুর রহমান: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিসহ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানোর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে প্রদান করা হয়।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, আশরাফ উদ্দিন ভূঁইয়া,সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সাংবাদিক সালাউদ্দিন সালাম ও মঞ্জুরা আক্তার লিলিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে বক্তব্য দেন।
বক্তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের ভরণপোষণ ও সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত