সত্যের সন্ধানে প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মাইজদী স্থ মেঘনা হসপিটাল এর হলরুমে এই উপলক্ষে আলোচনা সভা ওকেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রতিনিধি আনিসুজ্জামান টিটু, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার নোয়াখালী জেলা ক্রাইম রিপোর্টার মো: রফিকুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইভুড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি নুর করিম, দৈনিক আলোকিত প্রতিদিনের নোয়াখালী জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সদস্য এ কে এম ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। নোয়াখালী সদরের মেঘনা হসপিটাল এর মেডিকেল অফিসার ডাক্তার ফাহাদ বাদশা ,ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ,দেশবন্ধু ডায়াগনস্টিক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহেরাজ উদ্দিন শাহিন,সাংবাদিক রোমানা ইসলাম, এনায়েতুল্লাহ, মোজাহের ইসলাম নাঈম, জুনায়েদ কামাল সহ তানিয়া গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ২৫ টি বছর ফেরি ২৬ বছরে পদার্পণ করেছে দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকা।
আগামীতে দেশ গড়ার লক্ষে অগ্রণী ভূমিকা রাখবে এই পত্রিকাটি। গণমাধ্যমের ক্লান্তিকালে বক্তারা পত্রিকাটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
নোয়াখালী জেলা প্রতিনিধি আনিসুজ্জামান টিটু বলেন
গণমাধ্যমের প্রতি এখনো মানুষের আস্থা রয়েছে। দৈনিক ভোরের চেতনা পত্রিকাটি সৎ ও নির্ভুল সংবাদ প্রকাশ করে আসছে ও নির্ভুল সংবাদ পরিবেশন করে আসছে আগামীতেও তা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত