শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী:নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
গতকাল বুধবার (৬ই মে) রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিমল কর্মকার'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বসুরহাট উত্তর বাজার বুড়ির মসজিদের পাশে জাহাঙ্গীর এর গরুর খামার এর সামনে থেকে শাকিল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
ইয়াবাসহ আটককৃত শাকিল বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ড সোবহান মাষ্টার বাড়ির মৃত দুলালের ছেলে।
পুলিশ জানায়, মাদকসেবী ও বিক্রেতা শাকিল হোসেনকে এর আগেও বেশ কয়েকবার আটক করা হয়। জামিনে ছাড়া পেয়ে পুনরায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত