মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স হলরুমে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাজমুল হক, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ প্রায় শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ এর উপস্থাপনা ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ ও উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ প্রমূখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। এতে স্বাগত বক্তব্য রাখেন ও কি নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।
এসময় বক্তারা বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয় বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ্য ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি।
পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে মাঠ পর্যায়ে সরাসরি শিক্ষা প্রদান করা হয়। কৃষকরা কোন সার কখন এবং বীজ কি পরিমান প্রয়োগ করবে তা হাতে কলমে শিখানো হয়।
এছাড়া পার্টনার প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত