এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালী’র দুমকিতে প্রায় সাড়ে ৮ কেজি গাঁজা সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার (৫ জুন) দুমকি এলাকায় র্যাব-৮ সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতদের দুমকি থানায় সোপর্দ করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, র্যাব'র একটি দল পায়রা সেতুর টোলপ্লাজায় দক্ষিণাঞ্চলগামী সকল পরিবহনে যাত্রীদের তল্লাশী করে। একপর্যায় পটুয়াখালীগামী সাকুরা পরিবহন থেকে সুমন নামে একজনকে আটক করে।
এ সময় তার লাগেজ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত সুমন উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে লেবুখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কার্তিকপাশা গ্রামের আনোয়ার মৃধার ছেলে জামাল মৃধা (৩৫) কে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দিন জানান, গোপন সংবাদে জানা যায়, দু'ব্যক্তি অবৈধ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সাকুরা পরিবহনে পটুয়াখালীর উদ্দেশ্যে আসতেছে।
এ খবরে র্যাব -৮ এর একটি চৌকস দল লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় সাকুরা পরিবহনে তল্লাশী চালিয়ে তাদের গ্রেপ্তার এবং তাদের
হেফাজতে থাকা লাগেজের মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। দুমকি থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দুমকি থানা অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত