এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পক্ষিয়া নামক এলাকায় আজ শনিবার (১১ অক্টোবর) সকালে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে কুয়াকাটাগামী র্যাব-৮ এর একটি মিনিবাসের সাথে বরিশালগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ বছরের একটি শিশু নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে র্যাব-৮ এর একটি মিনিবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দু'বছরের এক শিশু নিহত হয় ও র্যাব'র মিনিবাসে থাকা ৩০ জনের মধ্যে অন্তত ২২ জন সদস্য আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে নেয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত