মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): জমি বিরোধের জের ধরে পদুয়াই ভাতিজার হাতে খুন হয়েছে চাচা মাহমুদুল হক (৬৬)।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ মিনিটের দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত মোহাম্মদ মুজিব (৩৫) পিতার নাম মাহমদ আলী
নিহত মাহমুদুল হকের ছেলে বলেন, তাদের বাড়ির পাশে নিজস্ব ৪ গন্ডা জমি আছে সেটা নিয়ে দীর্ঘদিন সময় নিয়ে ঝামেলা চলতাছে।
আজ সকালে তারা ( খুনি মুজিব) সহ পাশাপাশি কিশোর গ্যাং নিয়ে পুরো জায়গা দখল করতে গেলে তার বাবা অত্র ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলীসহ অভিযোগ করতে গেলে একপর্যায়ে তার বাবার উপর লাঠি চার্চ করে এবং জোরে ধাক্কা দিলে মাঠিতে পড়লে তখন গলা টিপে ধরে এক পর্যায়ে খুব গুরুতর আহত হলে স্হানীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথেই মারা যান৷
লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডা. কাউসার সোলতানা বলেন,সকাল ১০ টার দিকে মাহমুদুল হক'কে হাসপাতালে আনা হয়। গুরতর আহত হওয়ার কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,ঘটনাস্হল পরিদর্শন করেছি,লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে। এঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত