মাসুদ রেজা শিশির : পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় অনুষ্ঠিত হয়েছে নানান বর্ণাঢ্য আয়োজন। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাংশা পৌরসভা চত্বরে পান্তা ইলিশ, গ্রামীন খেলাধুলা, মহিলাদের বালিশ খেলা, লাঠি খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে পৌর সভা প্রাঙ্গন থেকে বের করা হয় একটি উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন গ্রামীণ উপকরণ লক্ষ করা যায়, সাজানো গোছানো ঘোড়ার গাড়ী, ঢাক ঢোল বাশি, কুলা, ফানুস, বেলুন, রঙিন টুপিসহ বিভিন্ন উপকরন।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পৌর চত্বরে দিনব্যাপী লোকজ মেলা, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।

এছাড়াও আয়োজনে দিন ব্যাপী চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য খেলা-ধুলা এবং বৈশাখী মেলা।
নতুন বছরকে ঘিরে পাংশায় সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। সকল শ্রেণি পেশার মানুষ এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিকালে কৃষি ফার্মে রয়েছে নানা আয়োজন। এ সকল আয়োজনের সভাপতি হিসাবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো চাদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো হারুন অর রশিদ।
এছাড়াও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপি সভাপতি বাহারাম হোসেন সরদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমীন, পৌর যুবদলের সদস্য সচিব সবুজ সরদার, পাংশা উপজেলা ছাত্র দলের সভাপতি শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্র দলের সভাপতি রাশিদুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত