এম জালাল উদ্দীন,পাইকগাছাঃপাইকগাছায় হেলভেটাস বাংলাদেশ এর সহযোগীতায়, ডরপ কর্তৃক বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জনস্বাস্হ্য প্রকৌশলী শাহাদাৎ হোসেন, চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য খোরশেদুজ্জামান,উপজেলা বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি অধ্যাপক জি এম আজহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড, এফ এম এ রাজ্জাক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, ডরপ উপজেলা সমন্বয়ক পিন্টু চন্দ্র দাস, আলী হোসেন সহ সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত