খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের মিনহাজ বাজার মন্দির চত্বরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) স্থানীয় কৃষক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কৃষক দলের সভাপতি সাম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, মেছের আলী সানা, ডা. বিষ্ণুপদ মণ্ডল, মোস্তাকিম গাজী, নজরুল ইসলাম, মুরশীদ কাগজি, আলামিন সোনা, মোবারক মোল্লা, বাবু সরদার, মুক্তার সরদার, জসীমউদ্দীন, মুজিবর গাজী, রশিদ ঢালী, ডা. গোবিন্দ, পরিতোষ মণ্ডল, মালেক সানা, মনোজিৎ মণ্ডলসহ স্থানীয় নেতা-কর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত