পাইকগাছায় মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের চিংড়ি বিপণন কেন্দ্রসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়-বিক্রয় ও অপদ্রব্য ব্যবহারের অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এ সময় ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ-পুলিশের উপপরিদর্শক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ করা একটি দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে এই অপকর্মে জড়িয়ে পড়ছে।
তিনি অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত