খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চক ভড়বুড়িয়া আবাসন এলাকায় একটি এবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির উদ্বোধন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের চক ভড়বুড়িয়া আবাসন এলাকায় দীর্ঘদিন ধরে কোনো মসজিদ বা মাদ্রাসা না থাকায় স্থানীয়দের মধ্যে ধর্মীয় শিক্ষার অনুকূল পরিবেশের ঘাটতি ছিল।
বিষয়টি জানার পর জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম নিজ উদ্যোগে আবাসন এলাকায় একটি জামে মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর অনুরোধে তিনি এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এফ. এম. এ. রাজ্জাক। মাদ্রাসার উদ্বোধন করেন উপজেলার প্রবীণ আলেমেদ্বীন হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাড়ুলী ইউনিয়নের জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, এস. কে. মহিবুল্লাহ, মাওলানা আজিজুল ইসলাম, মো. মোকতাজুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মো. ফারুক সানা, মিন্টু রহমান, ফয়সাল হাসান এবং আছাদুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. মুজিবর রহমান মল্লিক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এলাকাবাসী জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত