এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেনের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওসি'র কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন (ওসি অপারেশন) রঞ্জন কুমার গাইন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ,পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, উপজেলা কমিটির সুনিল চন্দ্র মন্ডল, দীপক মন্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ,প্রকাশ ঘোষ,পূর্ণ মন্ডল,পিযুষ কুমার সাধু,রাজেশ কুমার মন্ডল ও তিরুনাথ বাছাড় প্রমুখ।
এসময়ে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক-জুয়া, বাল্য বিয়ে সহ যে কোন অপরাধ প্রবনতা রোধে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত