নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা মো. হুরায়রা বাদশা।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আবুল কাশেম, প্রণব কান্তি মণ্ডল, মুজিবুর রহমান, সায়েদ আলী বাবলা, সুফিয়ান গোলদার, প্রভাষক মনিরুজ্জামান, মারুফুল হক প্রিন্স ও জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আবু মুছা, আবু হানিফ মিলন, শিমুল গোলদার, আজিবার রহমান, ফরহাদ হোসেন, আব্দুল করিম, কামরুল ইসলাম, রায়হান পারভেজ টিপু, কুদ্দুস গোলদার, আসাদুজ্জামান মামুন, রায়হান গাজী, ইদ্রিস খাঁ, শেখ সুমন হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক রাজ, মো. শফি, কেরামত, তানভির আলম, মাহবুবুর রহমান, হুমায়ুন কবির, মামুন গাজী, মিজান মোল্লা, জুয়েল রানা, শফিকুল ইসলাম, মান্নান গাইন, ফরিদুল ইসলাম, খালিদ হোসেন, রিপন গাজী, বাপ্পী মোল্লা, ইব্রাহিম সরদার, হাফিজুর গাজী, মুন্না ফকির, রাশেদ বিশ্বাস, মোস্তাকিম গাজী ও আসাদুজ্জামান খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পাইকগাছা কোর্ট চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত