খুলনার পাইকগাছায় পুশবিরোধী অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ৫ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কপিলমুনি বাজারে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছা, খুলনা।
সংশ্লিষ্টরা জানান, মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত