মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ পরিচালনা করা হয়েছে। এ অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ নেটজাল জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে পাইকগাছা পৌরসভা, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অভিযানে বোয়ালিয়া এলাকা থেকে ২টি অবৈধ নেটজাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেটজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগিতায় অভিযানে অংশ নেন নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারি, চটজাল, পাই জাল ও টং জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ অব্যাহত থাকবে।
তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত