এম জালাল উদ্দীন,পাইকগাছা
পাইকগাছা পৌরসভার বাতিখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী তোকারেম হোসেন (৭৪) মৃত্যু বরন করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাহাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১৭) বিকালে আসরবাদ উপজেলা মডেল মসজিদ চত্বরে মরহুমের জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
এসময়ে থানা অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন সহ সরদার আব্দুল মাজেদ, রেজাউল করিম, মোঃ আঃ গফুর গোলদার, শেখ রওশন আলী ও শেখ জামাল, অ্যাড. আবু সাঈদ, মোর্তজা জামান আলমগীর রুলু, মোঃ কামরুল ইসলাম, আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক সেকান্দার হায়াত, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ সালাম বাচ্চু, মারুফ, সামাদ মোড়ল, পথিক, মাসুম , আক্তার হোসেন, জাহিদ, আল মামুন, মরহুমের পুত্র কাজী মামুন, ইমন, কন্যা মুন্নি, পরিবার, আত্মীয় স্বজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত