বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, বর্ষীয়ান রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম শেখ রাজ্জাক আলী-এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার হিতামপুর গ্রামে তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, কবর জিয়ারত, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।
পাঠাগার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ আজাদুল হক।
এতে বক্তব্য দেন শেখ জিয়াদুল হক, মো. ইব্রাহিম খলিল, গ্রন্থাগারিক কল্লোল মল্লিক, সৈয়দ মকবুল হোসেন, শেখ শাওন আহমেদ, শেখ সুজন আহমেদ, শেখ শাহনেওয়াজ আশিক, শেখ নাফিজ, শেখ সবুজসহ পাঠাগারের পাঠক সদস্যরা। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হিতামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ইব্রাহিম খলিল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শেখ রাজ্জাক আলী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থাকলেও সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। পাইকগাছা-কয়রার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে তাঁর অবদান আজও স্মরণীয়।
তাঁর প্রচেষ্টায় পাইকগাছা উপজেলায় বিচারিক আদালত প্রতিষ্ঠা, শিবসা, কপোতাক্ষ ও চাঁদআলী সেতু নির্মাণ, পাইকগাছা-কয়রা সড়ক উন্নয়ন এবং এলাকায় বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়িত হয়।
এছাড়া ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বক্তারা মরহুম শেখ রাজ্জাক আলীর কর্মময় জীবন ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী ২০১৫ সালের ৭ জুন মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত