খুলনার পাইকগাছায় হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘের ত্রি-বার্ষিক ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) পৌর সদরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাতা সভাপতি এম জালাল উদ্দীনকে সভাপতি এবং মো. আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, মো. নুরুল আমিন পলাশ ও মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহম্মেদ, ক্যাশিয়ার মো. আজাদ, সমাজকল্যাণ সম্পাদক আওছাফুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মো. জিনারুল ইসলাম এবং নির্বাহী সদস্য হিসেবে মো. মুজিবুর রহমান ও মো. সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক ও মানবিক কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক ও মানবিক কল্যাণে স্বেচ্ছায় সেবাদানের লক্ষ্য নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত