এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছার বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে বুধবার উপজেলার ১ টি কলেজ ও ৩ টি স্কুলের শিক্ষকদের সাথে এ মতবিনিময় করেন।
সকাল ১১ টায় অধ্যক্ষ শেখ ফারুক উদ্দিন এর সভাপতিত্বে সরদার আবু হোসেন কলেজ, দুপুর ১২ টায় প্রধান শিক্ষক শামীম হোসেন এর সভাপতিত্বে এস এম মাজেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, দুপুর ১ টায় প্রধান শিক্ষক মো: আনিসুর রহমান এর সভাপতিত্বে ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টায় প্রধান ভারপ্রাপ্ত অঞ্জলী রাণী শীল এর সভাপতিত্বে শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,বিএনপি নেতা প্রনব কান্তি মন্ডল, মাস্টার মজিবুর রহমান, মাস্টার বাবর আলী গোলদার, যুবনেতা হুরায়রা বাদশা, প্রভাষক মনিরুজ্জামান মনি, রায়হান পারভেজ টিপু, আবু হানিফ মিলন,শহিদুর রহমান, তৈয়েবুর রহমান, শামসুজ্জামান জামান, ওবায়দুল্লাহ সরদার, কাজি মুজিবুর, জামাল, আসাদুজ্জামান মামুন,শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন
প্রভাষক আবু সালেহ ইকবাল,প্রভাষক আজিজুর রহমান, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত