পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর। উপস্থিতি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ওসি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব।
বক্তব্য রাখেন অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান।
উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা বুলবুল আহম্মেদ, মাওলানা আব্দুল খালেক, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মোড়ল, শেখ খোরশেদুজ্জামান, আজিজুর রহমান লাভলু, প্রভাষক আবু সাঈদ, শিক্ষক আব্দুল ওহাব।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত