খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের এক প্রতিনিধি দল আজ শনিবার (২২ মার্চ ২০২৫) বিকেলে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আবদুল লতিফ, স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক সদস্য শহিদুল ইসলাম সুমন, পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে পরিষদের নেতারা হাসপাতালের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত